ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দুই সন্তান রেখে বখাটের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ৪:৪৬

নড়াইলের লোহাগড়ায় দুই সন্তানের মা পরপরুষের সাথে পালিয়ে যাওয়ায় অবস্থায় হয়ে পড়েছে  ভুক্তভোগীর পরিবার।  গত সোমবার  লোহাগড়া পৌরসভার  কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। ঘরে দুই নাবালক সন্তান রেখে এক বখাটের হাত ধরে উধাও হয়েছে প্রবাসীর স্ত্রী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  সন্তান ফাহিম (১১) ও মহেমিন (৫) দিন-রাত কেঁদেই চলছে মায়ের জন্য।

এলাকাবাসী জানান, গ্রামের মো. মনিরুল ইসলাম পিং-মৃত: আঃ রউফ মোল্যা গ্রাম চাচই দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী মো. জান্নাতুল বেগম এর সাথে কোটাকোল গ্রামের এনামুল খানের ছেলে ইমরান খাঁন (৩৮) মিথ্যা ভাইবোন সম্পর্ক গড়ে তুলে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। মোবাইলে চলতে থাকে তাদের প্রেম। একপর্যায় তারা অজানা উদ্দেশ্যে পাড়ি জমায়। ইমরান এলাকার বখাটে হিসেবে পরিচিত এবং সে আগে বিবাহ করিছিল তার প্রথম স্ত্রী তাকেও ছেড়ে চলে গিয়েছে সেই ঘরে একটি কন্যা সন্তান আছে। দ্বিতীয় স্ত্রী পাপিয়া বেগমকে ও প্রমের প্রলভ দেখিয়ে বিবাহ করে সে খানেও দুই মাসের ছেলে সন্তান নিয়ে এখন দারে দারে ঘুরছে।

প্রবাসী  মনিরুল ইসলাম মুঠোফোনে জানান, আমি প্রবাসে থাকার সুযোগে ইমরান খাঁন ও  আমার শাশুড়ি রওশনারা বেগম ও আমার স্ত্রীর বড় বোন অরথী বেগম আমার স্ত্রীকে কৌশলে ফুসলে নিয়ে গেছে। যাওয়ার সময় জান্নাতুল বেগম ৩২ লাখ টাকা ও ২১ ভরি গহনা নিয়ে গেছে। দুটি সন্তান মায়ের জন্য শুধুই কান্নাকাটি করেছে।

এ ব্যাপারে জান্নাতুল বেগমের মা জানান, বিয়ের পর জামাই প্রবাসী মনিরুল ইসলাম মেয়েকে নিয়ে দীর্ঘদিন সৌদি আরবে নিয়ে থাকত। লোহাগড়া কলেজপাড়ায় তিনতলা নিজ বাড়িতে রেখে গত এক মাস খানিক আগে জামাই সৌদি আরবে চলে যায়। এখন মেয়ে জান্নাতুল কোথায় আছে জানি না।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলনের সাথে মুঠোফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস