ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৩-৮-২০২২ বিকাল ৫:২
টাঙ্গাইলের মধুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।  বুধবার (৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের চাপারকোনা গ্রামে মাঠে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের চাপারকোনা গ্রামের মৃত কসর আলী সরকারের ছোট ছেলে আলী মিয়া (৫৫) মাঠে কাজ করার সময় বজ্রপাতের বিকট শব্দে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন দ্রুত তাকে মধুপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ইসিজি করার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। 
 
স্থানীয় মিজানুর রহমান জানান, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির পাশেই একটি ধানের জমিতে কাজ করছিলেন আলী মিয়া। এ সময় বজ্রপাতসহ মূষলধারয়ি বৃষ্টি শুরু হয়। পরে বজ্রপাতে বিকট শব্দে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি