দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবে : মসিক মেয়র
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিবেদিত সেবা প্রদান করতে হবে। মানসিকতার পরিবর্তন, উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ইত্যাদির মাধ্যমে সেবাদান প্রক্রিয়াকে আরো সহজ করতে হবে। শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্রের কর্মপরিকল্পনা গ্রহণ ডাব্লিউএলসিসি ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।
তিনি আরও বলেন, ভালো সেবা প্রদানের যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে তবে তা অর্জন সম্ভব। সেবা নিয়ে নাগরিকদের কাছে যেতে হবে। এতে সেবা যেমন বেশি দেয়া যাবে তেমনি সেবা প্রদানে কোনো সীমাবদ্ধতা থাকলে তাও জানানো যাবে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব সিটি কর্পোরেশন (C4C 2) প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী।
এ সভায় প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখাপ্রধানগণ, C4C 2 প্রকল্পের চিফ অ্যাডভাইজর নাওকো আনজিসহ প্রকল্পের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত