ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১১:৫৯
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি দোকান ও গ্যারেজে পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশংকা করছেন দোকান মালিকরা। বুধবার (৩ আগস্ট) রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মরিয়মনগর চৌমুহনী বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন। 
 
জানা গেছে,  অগ্নিকাণ্ডে মো. কুদ্দুসের ফুলের  দোকান, মো. সালাউদ্দিনের ব্যাটারির দোকান, মো. সালাউদ্দিনের পার্টসের দোকান, রাশেদের মোটর গ্যারেজ, করিম উদ্দিনের পার্টসের দোকান, নুরনবীর মোটর গ্যারেজ, মাওলানা হাসানের  সিএনজি পার্টসের দোকান এবং কাসেম ডিলারের টাইলসের দোকান পুড়ে যায়।
 
ক্ষতিগ্রস্ত করিম উদ্দিন হাসান জানান, রাতে হঠাৎ খবর আসে দোকানে আগুন লেগেছে। এতে মোটরসাইকেল গ্যারেজ, টাইলসের দোকান, সিএনজিসহ ৮টি দোকানের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। ব্যাটারির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন এই ভুক্তভোগী। 
 
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, রাত ১টা ৩০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে। 

এমএসএম / জামান

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত