ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন না ২ মুক্তিযোদ্ধা


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১২:৩২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ও স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কারস্বরূপ দুটি ঘর খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের চাঁনপুর গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা হরকুমার  দাস ও ব্রজেন্দ্র চৌধুরীর নামে বরাদ্দ হয় এবং যথারীতি টেন্ডারের মাধ‍্যমে প্রাপ্ত হয়ে ঠিকাদার ঘরের নির্মাণসামগ্রী ওই মুক্তিযোদ্ধাদের বাড়িতে প্রেরণ করেন।
 
কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঠিকাদারসহ ঘরের কাজ উদ্বোধন করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের বাড়িতে পৌঁছার পর উল্লিখিত মুক্তিযোদ্ধারা ঘর পাবেন না বা ঘর দেয়া সম্ভব হবে না বলে প্রকাশ‍্যে বলেন এবং পরবর্তীতে ঘরগুলো বাতিল করে অন‍্য মুক্তিযোদ্ধাদের নামে দেয়া হয়েছে বলে জানা যায়।
 
বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দেবরায় তার ফেসবুক আইডিতে উল্লেখ করেন, উপজেলা  নিবার্হী  কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, যেহেতু ওই গ্রামবাসী কিশোরগঞ্জ জেলার ইটনা  উপজেলায় জমি বা ভূমির খাজনা দিয়ে আসছেন, সেহেতু ওই মুক্তিযোদ্ধাদের ঘর দেয়া সম্ভব হবে না। 
 
খালিয়াজুরী উপজেলার  বীর মুক্তিযোদ্ধা  অমলেন্দু দেবরায় আরো  বলেন, যে সকল মুক্তিযোদ্ধার বাড়ি খালিয়াজুরী থানায় অথচ ভাতা উত্তোলন করিতেছেন ইটনা থানা থেকে, ওদেরকে খালিয়াজুরী উপজেলা নির্বাহী  কর্মকর্তা  ঘর দিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো- উনারা আদৌ ঘর পাবেন কি-না এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। যে দুজন মুক্তিযোদ্ধার ঘর বাতিল করা হয়েছে সত‍্যিকারভাবে তারা অস্বচ্ছল মুক্তিযোদ্ধা।
 
তিনি আরো বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এ ব‍্যপারে মাননীয় প্রধানমন্রী ও জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।

এমএসএম / জামান

গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ

বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু

দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,

শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম