আইফোন স্টোরেজ থেকে স্থায়ীভাবে ডাটা মুছে ফেলার উপায়
অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আর নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। ধরুন, খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত ফ্রেমবন্দি করতে গেলেন, এমন সময় দেখলেন আপনার ফোনটি স্টোরেজ ফুলের ওয়ার্নিং দিচ্ছে। খুবই সাধারণ একটি সমস্যা সবার জন্য। ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়।
স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে সাধের ফোনও স্লো হয়ে যায়। এজন্য মাঝে মাঝে ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসহ স্টোরেজ খালি করে ফেলুন। আইফোনে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা না থাকায় এই সমস্যা আরও গুরুতর হয়ে পড়ে। আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে বিরক্তিকর ‘স্টোরেজ অলমোস্ট ফুল’ নোটিফিকেশন দেখানো হয়।
চাইলে খুব সহজে আইফোন স্টোরেজ থেকে স্থায়ীভাবে ডাটা মুছে ফেলতে পারবেন। এজন্য-
>> আইফোনের সেটিংসে যান।
>> সেখান থেকে জেনারেল অপশনটি বেছে নিন।
>> টাসফার বা আইফোন রিসেট এ যান
>> ক্লিক করুন ইরেজার অল কন্টেন্ট। এপর সেটিংসে ফিরে যান।
আইফোনের স্টোরেজ খালি রাখতে অপ্রয়োজনীয় ও বড় অ্যাপগুলো মুছে দিন। ছবি ও ভিডিও অনেকখানি জায়গা দখল করে থাকে। তবে আইফোনের স্পেস খালি করতে সম্পূর্ণ ফটো লাইব্রেরি ক্লিন না করে, বেছে বেছে ছবি ডিলিট করুন।
সাফারি ও ক্রোমের ক্যাশ ক্লিয়ার করে আইফোনের স্টোরেজ খালি করা যায়। আবার মেসেজ এটাচমেন্ট ডিলিট করলেও অনেকখানি স্টোরেজ খালি করতে পারবেন। অফলাইন যত কনটেন্ট আছে সব ডিলিট করে ফেলুন। গান, ভিডিও, পডকাস্ট অনেকেই ডাউনলোড করে রাখেন। সেগুলো দেখা শেষ হলে ডিলিট করে ফেলুন। এতে আপনার আইফোনের স্টোরেজ অযথা ফুল হয়ে থাকবে না।
সূত্র: এনডিটিভি গ্যাজেট
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের