৭ কোটি টাকার সড়ক ও ড্রেন উদ্বোধন করলেন মসিক মেয়র
বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে ২৭নং ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণের ৪টি কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। প্রায় ২০ কোটি টাকার স্কিমের আওতায় এসব নির্মাণকাজের মোট ব্যয় প্রায় ৭ কোটি টাকা।
উদ্বোধনকৃত কাজসমূহের মধ্যে রয়েছে- আকুয়া মঙ্গলবাড়ী রোড থেকে হাবুন ব্যাপারী মোড় পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন, আকুয়া মোড়লপাড়া সচিবের বাড়ি হতে মান্নান নেতার খলা পর্যন্ত রাস্তা, এবং আকুয়া ইসলামী একাডেমি এন্ড কলেজ হতে আমজাদ ব্যাপারীর বাড়ি ও ব্যাংকারের বাড়ি পর্যন্ত ড্রেন। এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কিছু অবকাঠামো উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন মেয়র।
উদ্বোধনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর সানুগ্রহে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান আছে। এসব উন্নয়ন নগরবাসীর জন্য। চলমান এসব উন্নয়নকাজ চলাকালে যাতায়াতে সাময়িক অসুবিধা হতে পারে। বৃহত্তর স্বার্থে এ অসুবিধাকে মেনে নিয়ে ধৈর্যশীল আচরণ করতে হবে।
কাজের গুণগত মান রক্ষা কঠোর হওয়ার জন্য প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশ প্রদান করে তিনি বলেন, জনগণের অর্থে নির্মিত সড়ক বা ড্রেন নির্মাণে কোনো অনিয়ম-অভিযোগ পাওয়া গেলে তার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্বোধনকালে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুল হক লিটন, ২৫, ২৬, ২৭নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আইরীন আক্তার, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মো. জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied