অতিবৃষ্টির কারণে ফুটবল লিগ বন্ধের সিদ্ধান্ত
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিন চলছে। তবে সারাদেশ লকডাউন হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন সরকারের অনুমতি নিয়ে বিশেষ ব্যবস্থায় মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফুটবল এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের ম্যাচ গুলো। যে ম্যাচ মাঠে গড়াতে বাধা দিতে পারেনি লকডাউন সেখানে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। অতিবৃষ্টি ও মাঠের বেহাল দশার কারণে স্থগিত হয়েছে ফুটবল লিগের সবকয়টি ম্যাচ ।
শুক্রবার লিগ কমিটির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘বর্তমান আবহাওয়া জনিত পরিস্থিতি (অতিবৃষ্টি), আগামী কয়েকদিনের আবহাওয়া রিপোর্ট ও মাঠের বর্তমান অবস্থা বিবেচনা করতঃ আগামী ২ জুলাই ২০২১ তারিখ হতে চলমান ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১’ এবং ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ২০২০-২১’ এর অবশিষ্ট খেলাসমূহ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।’
তবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখনো পরিবর্তিত সূচি নির্ধারিন করেনি। বাফুফের বিবৃতিতে আরো বলা হয়, ‘উল্লেখিত লিগদ্বয়ের অবশিষ্ট খেলাসমূহের পুনঃনির্ধারিত ফিক্সচার অতিসত্ত্বর প্রেরণ করা হবে।’
আজ শুক্রবার মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। এ সিদ্ধান্তের ফলে সেটিও হচ্ছে না আজ।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ