ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শিবলী সাদিক জমি দান করেন, কেড়ে নেন না : মানববন্ধনে বক্তারা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৩:৩৯
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক জমি দান করেন, কেড়ে নেন না। শিবলী সাদিক এমপির পরিবার সম্প্রতি প্রায় ৫০ কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করছে, নিজস্ব জায়গায় একক প্রচেষ্টায় আফতাবগঞ্জ হাট, দুটি কলেজ, হাই স্কুল, গার্লস স্কুল, প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, হাসপাতাল, পুলিশ ফাঁড়ি, ইউনিয়ন পরিষদ ভবন ও ফরেস্ট অফিস স্থাপন করেছে। আজ তাদেরই সমাজের চোখে হেয়প্রতিপন্ন করতে নীল নকশায় মেতে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গনের একটি অংশ।
 
এমপি শিবলী সাদিককে নিয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রকাশিত সংবাদের প্রতিবাদে বৃহস্পতিবার (৪ আগস্ট) সসকাল ১০টায় বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। মানববন্ধনে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
 
বক্তারা বলেন, এক সময় দিনাজপুর-৬ আসন ছিল জামায়াতের ঘাঁটি। শিবলী সাদিক আ’লীগের মনোনয়ন পেয়ে পরপর দুবার বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে দিনাজপুর-৬ আসনকে আ’লীগের ঘাঁটিতে রূপান্তরিত করেছেন। দীর্ঘ ১৭ বছর পর বিরামপুর পৌরসভায় আ’লীগের মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়াও দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে। বয়স ও সময়ের তুলনায় দ্রুত এমপি শিবলী সাদিকের সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তাকে দল এবং জনগণের কাছে হেয় করতে এবং বিএনপি-জামায়াতকে দিনাজপুর-৬ আসনে প্রতিষ্ঠিত করতে একটি মহল ষড়যন্ত্রে মেতেছে।
 
মানববন্ধনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জেলা আ’লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা দেয়ায় পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ কয়েকজন আদিবাসীকে দিয়ে এমপি শিবলী সাদিককে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলন করায় তীব্র  প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছেন।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেস কুণ্ডু, নাড়ু গোপাল কুণ্ড, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মণ্ডল, আদিবাসী নেতা ও ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মেজবাউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাকসহ অনেকে।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত