বৈধপথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারীর আহ্বান
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) প্রবাসীদের বৈধপথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরনের আহবান জানিয়েছেন। তিনি ০৪ আগস্ট বৃহস্পতিবার রাতে তাবুক শহরে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় কালে এ আহবান জানান। রাষ্ট্রদূত জাবেদ বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশ সমৃদ্ধ হবে এবং এর সুফল সকলেই পাবে। প্রবাসীদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করে সৌদি আরবে বাংলাদেশের সম্মানকে আরো সমুন্নত করার অনুরোধ জানান। তিনি ।
তাবুকে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যালনাল স্কুলে আয়োজিত মতবিনিময় সভায় তাবুক অঞ্চলে কর্মরত বিভিন্ন শ্রেনী ও পেশার বাংলাদেশি প্রবাসীরা অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রদূত আরো বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার অত্যন্ত সচেতন। প্রবাসীদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস ও কনস্যূলেট এর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি ।
এছাড়াও যে কোন প্রয়োজন দূতাবাস ও কনস্যূলেটের হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মো: নাজমুল হক সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে গতকাল রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শন করেন। তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ও সফল একটি কৃষি খামার। যা প্রায় ৩৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। এখানে প্রায় ৩০ লক্ষ বিভিন্ন ধরনের কৃষি ও ফলের গাছ রয়েছে।
রাষ্ট্রদূত এই খামারের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জানান বাংলাদেশ একটি কৃষি পণ্য উৎপাদনশীল রাষ্ট্র এবং কৃষি ক্ষেত্রে এর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যা সৌদি আরবের কৃষি পণ্য উৎপাদনে সহায়ক হতে পারে। অনেক বাংলাদেশি শ্রমিক এ কৃষি কোম্পানিতে কর্মরত রয়েছে। এ সময় রাষ্ট্রদূত এ কৃষি খামারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ খবর নেন।
এমএসএম / জামান
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব
লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার