ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন ইয়াবাসহ র্যাবের হাতে আটক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৯৪ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫) ও তার এক সহযোগী চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের ছেলে মামুন পোদ্দারকে (২২) আটক করছে র্যাব। পরে র্যাব বাদী হয়ে বুধবার (৩ আগস্ট) রাতে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
পুলিশ সূত্রে জানা যায়,বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩-এর একটি বিশেষ টিম ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমাহমুদ এলাকার দক্ষিণ নজর মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লোকমান ও মামুন পোদ্দারকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে র্যাব ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, মাদকসহ র্যাবের হাতে আটকের পর তাকে যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে ফুলবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল এবং সাধারণ সম্পাদক মোসাব্বীর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লোকমানের অব্যাহতির খবরটি জানানো হয় ।
ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান অনেক নেতা লোকমানের ছাত্রলীগে পদ পাওয়া নিয়ে সমালোচনা করেছেন। আগে ছাত্রলীগের সাথে জড়িত না থাকলেও হঠাৎ করে যুগ্ম-সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ একটি পদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের দাবি, ছাত্রলীগের পদ-পদবী ব্যবহার করে মাদকসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন লোকমান। লোকমানকে পদ পেতে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান অনেক নেতা।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied