নড়াইলের প্রথম নারী পুুুুলিশ সুপার মোছা: সাদিরা খাতুন
নড়াইল জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মোছা: সাদিরা খাতুন। তিনিই প্রথম নড়াইলের নারী পুলিশ সুপার।
তবে তিনি এখনও নড়াইলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন নাই। দু’ এক দিনের মধ্যে তিনি নড়াইলের পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন।
গত বুধবার (৩ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার থেকে একযোগে ৫০ জেলার পুলিশ সুপারদের বিভিন্ন জেলায় বদলি করা হয়, যা দেশের ইতিহাসে একটি রেকর্ড।
বর্তমানে আরও তিন জেলায় নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্বে রয়েছেন। তারা হলেন- গোপালগঞ্জে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, লালমনিরহাট জেলায় আবিদা সুলতানা ও কুড়িগ্রাম জেলায় সৈয়দা জান্নাত আরা।
রাষ্ট্রপতির পক্ষে পুলিশ সুপারদের বদলীর আদেশে সাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব ধনঞ্জয় দাশ। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য: নড়াইলের বর্তমান পুলিশ সুপার প্রবীর কুমার রায় এডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জে বদলি হয়েছেন। খুব শীঘ্রই তিনি নতুন কর্মস্থলে যোগ দিবেন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied