ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৪-৮-২০২২ রাত ৯:১৭
টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে সর্বস্তরের মানুষ। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসে যাত্রীবেশে ওঠে একদল ডাকাত। ডাকাতির পর রাস্তার পাশে বাসটি ফেলে রেখে চলে যায় তারা। টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়ায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসে যাত্রীবেশে ওঠে একদল ডাকাত। ডাকাতির পর রাস্তার পাশে বাসটি ফেলে রেখে চলে যায় তারা। চলন্ত বাসে ডাকাতি, নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলন্ত বাসে ডাকাতি, নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। বাংলাদেশ মহিলা পরিষদ যাত্রীবাহী নৈশ বাসে ডাকাতি ও নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণপূর্বক দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার শিকার যাত্রীদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতকরণে দাবি জানাচ্ছে।
মহিলা পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গণপরিবহন, রাস্তাঘাটসহ সর্বত্র নারী ও কন্যার প্রতি সংঘটিত সহিংসতার ঘটনা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। রাস্তাঘাট, গণপরিবহনে নারী ও শিশুর নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে।’ গণপরিবহনে নিরাপদ যাত্রী পরিবহন ও সড়কের নিরাপত্তা নিশ্চিতকল্পে মালিক ও পরিবহন সংশ্লিষ্টদের দায়বদ্ধতা নিশ্চিতকরণে দাবি জানিয়েছে সংগঠনটি। সেই সঙ্গে যত্রতত্র গণপরিবহনে যাত্রী ওঠানো বন্ধসহ এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি বন্ধে নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী নৈশ বাস ঈগল পরিবহনে ডাকাতি ও এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, ২ আগস্ট কুষ্টিয়ার প্রাগপুর থেকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ঈগল পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে খাওয়ার জন্য বিরতি দেয়। বিরতি শেষে যাত্রা শুরু করলে পথে কাঁধে ব্যাগ বহনকারী ১০-১২ জন তরুণ ওই যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর যাত্রীবেশে থাকা তরুণেরা অস্ত্রের মুখে একে একে যাত্রীদের সবাইকে চোখ ও মুখ বেঁধে ফেলে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং সব যাত্রীর কাছ থেকে মুঠোফোন, টাকা, স্বর্ণালংকার লুটে নেন। এ সময় বাসে থাকা এক নারী যাত্রীকে ৪ তরুণ মিলে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে পথ পরিবর্তন করে টাঙ্গাইল–ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের রাস্তার পাশে বালুর ঢিবিতে বাসটি কাত করে রেখে ডাকাত দলের সদস্যরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় বাসের এক যাত্রী টাঙ্গাইলের মধুপুর থানায় মামলা করেছেন। ঘটনার শিকার ওই নারীকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন