ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতির নিন্দা জ্ঞাপন


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২২ রাত ৯:৩৮
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান নিন্দা ও দুঃখ প্রকাশ করে জানান, ফরিদপুর থেকে প্রকাশিত একটি পত্রিকায় আমাকে নিয়ে বিভিন্ন সমালোচনা করে একটি প্রতিবেদন করেছে, যা অত্যন্ত দুঃখজনক । আমি এ ধরনের মিথ্যা প্রতিবেদন আশা করিনি।
 
তিনি বলেন, আমি  আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ফরিদপুরে কে বা কারা আমার  নামে দুর্নীতি সংশ্লিষ্টতার অভিযোগ উপস্থাপনের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, ফরিদপুরের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে আমার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করার প্রয়োজন বিধায় আমাকে সাক্ষাৎকারের জন্য জানিয়েছেন।
 
প্রকাশিত সংবাদে বলা হয়েছে পুলিশের গোয়েন্দা শাখার কাছে আমি চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ স্বীকার করেছি। সংবাদটি সম্পূর্ণ ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত। কেননা আমাকে কখনো পুলিশের গোয়েন্দা শাখা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেননি এবং জিজ্ঞাসাবাদও করেনি। 
 
১৬৪ ধারার জবানবন্দি প্রসেঙ্গে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, উক্ত জবানবন্দি আমাকে নির্যাতনের ভয় দেখিয়ে নেওয়া হয়েছিল। যাহা আমি বিগত ২৯/০১/২০২২ ইং তারিখে কারাবন্দী থাকাবস্থায় লিখিতভাবে বিজ্ঞ আদালতের নিকট কারা কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করি। সংবাদে উল্লেখ করা হইয়াছে আমাকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও  আওয়ামীলীগের দলীয় প্রোগ্রামে ডোনেশন দিতে হয়েছে এবং ১০ থেকে ১৩ শতাংশ কমিশনের বিনিময়ে ঠিকাদারী ব্যবসা করেছি কিন্তু প্রকৃত অর্থে ব্যবসায়ি হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন, ধর্মীয় (মসজিদ, মাদ্রাসা ও মন্দির) ও সামাজিক (স্কুল-কলেজ) সংগঠনে বিভিন্ন সময়ে আমি অনুদান দিয়েছি। কিন্তু তাহা কোন ভাবেই ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার জন্য নয়।
 
সংবাদে আরও উল্লেখ করা হয়েছে ১০ ডিসেম্বর ২০২১ ইং তারিখে ঢাকা মহানগর পুলিশের সহযোগীতায় আমাকে ধানমন্ডির ভাড়া বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। সেক্ষেত্রে আমার ব্যাখ্যা, মহামান্য হাইকোর্টের ২৫/১১/২০২১ ইং তারিখের ১০৯৮০/২০২১ রিট পিটিশনের প্রেক্ষিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও কোন গ্রেফতারী পরোয়ানা ছাড়াই আমাকে ১০/১২/২০২১ ইং তারিখে গ্রেফতার করা হয় । 
 
যে মামলায় আমাকে গ্রেফতার করা হয়েছিল তাহার নম্বর জি.আর- ১০২৮/২১, তারিখ- ১০/১২/২০২১ ইং রাত্রি ১২:৩০ স্থান ফরিদপুর- এবং একই সময়ে আমাকে ঢাকা হতে গ্রেফতার করা হয় ১০ ই ডিসেম্বর ২০২১ রাত্রি ১২:৩০ মিনিটে।  
 
সংবাদে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় আমাকে গ্রেফতার করা হয়েছে যাহা সম্পূর্ন ভুল ও মিথ্যা। বিধি মোতাবেক আমাকে গ্রেফতারের পূর্বে ধানমন্ডি থানায় কোন জি.ডি এন্ট্রি করা হয়নি এবং জানানোও হয়নি। ইতি মধ্যে রজ্জুকৃত মামলা সমূহের মধ্যে ০২ টি মামলা আদালত কর্তৃক খারিজ হয়েছে আরও কিছু মামলায় আমাকে পুলিশ প্রতিবেদনে (অভিযোগপত্রে) সরাসরি সম্পৃক্ত দেখানো হলেও উক্ত সময়ে আমি দেশের বাইরে ব্যবসায়িক কাজে অবস্থান করছিলাম।  ২০১৬ সালের একটি হত্যা মামলায় আমার নাম জড়ানোর জন্য চেষ্টা করা হয় এই বিষয়ে আমি ধানমন্ডি থানায় একটি জি.ডি এন্টি করেছি। 
 
উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসের পূর্বে পর্যন্ত আমার নামে কোন জি.ডি এন্টি পর্যন্ত ছিল না কিন্তু আমাকে গ্রেফতারের পরে একের পর  এক মিথ্যা মামলা দেয়া হয়েছে।  
 
প্রসঙ্গত, দৈনিক নাগরিক বার্তার ৪ আগস্টের  প্রতিবেদনটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা জানাই। 

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ