ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৩:৩৯
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে মুন্সীগঞ্জের গজারিয়ায় মাঠে নেমেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ভবেরচর বাজার ও উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেন। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘোরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করেন।
 
অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী ও বাউশিয়া পাখির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে থানা ও হাইওয়ে পুলিশ।
 
জানা যায়, বৃহস্পতিবার (১ জুলাই) হতে আগামী বুধবার (৭ জুলাই) পর্যন্ত মোট সাত দিন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় গজারিয়া উপজেলায় কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়ন করতে কাজ করবে।
 
কঠোর লকডাউন কার্যকর করতে গজারিয়া উপজেলায় সেনাবাহিনী নামানো হয়েছে। সকাল থেকে তারা মাঠে কাজ শুরু করেছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ মাঠে রয়েছে। কোনো মানুষ যেন প্রয়োজন ছাড়া বের হতে না পারে সে বিষয়ে কাজ করছেন তারা।
 
উপজেলার বাউশিয়া, জামালদী,  ভবেরচর,  ভাটেরচর, গজারিয়া, হোসেন্দী  বালুয়াকান্দি, টেঙ্গারচর ও ইমামপুর এলাকা ঘুরে দেখা গেছে, মার্কেট, শপিংমল ও বিভিন্ন দোকানপাট বন্ধ রয়েছে। এসব এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি নেই বললেই চলে। প্রয়োজন ছাড়া তেমন বাইরে আসছেন না। তবে যারা বাইরে আসছেন, তাদের পুলিশের জেরার মুখে পড়তে দেখা গেছে।

এমএসএম / জামান

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার