ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় এক কেজি গাজা সহ গ্রেফতার দুই


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:৩৫

পটুয়াখালীর গলাচিপায় এক কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গলাচিপার দুর্গম চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গলাচিপা পৌরসভার মুসলিম পাড়ার বেল্লাল মোল্লার ছেলে রাকিব মোল্লা (৩৫) ও রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের মৃত খলিল চৌকিদারের ছেলে মো. শাহাজাদা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরআগস্তি গ্রামের আনসার হাওলাদারের দোকানের পশ্চিম পাশে খাসিরচর নদীর পাড় হতে এক কেজি গাঁজাসহ এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ।

চরকাজল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক তারেক মাহমুদ জানান, পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। 

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া