সরফভাটা গ্রুপের অর্থায়নে শতবর্ষী পুরোনো মসজিদের পুননির্মাণ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১'শ বছর আগের পুরোনো মাটির মসজিদের সন্ধান পাওয়া গেছে। মসজিদটি ১'শ বছর আগের হলেও এখনো চারপাশে মাটির মোড়ানো দেওয়াল। এটি উপজেলার শিলক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা নরডর এলাকায় অবস্থিত। সে মসজিদটি এখন সরফভাটা গ্রুপের অর্থায়নে একতলা বিশিষ্ট পুননির্মাণ কাজ করা হবে।
শুক্রবার (৫ আগস্ট) দুপুর ২ টায় উপজেলার শিলক ইউনিয়নের নরডম এলাকায় সরফভাটা গ্রুপের অর্থায়নে মসজিদটির পুননির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মসজিদের মুসল্লী নরডম এলাকার বাসিন্দা সবুর আহমেদ বলেন, প্রায় ১'শ বছর আগের পুরোনো মসজিদ এটি। জন্মের পর থেকেই মাটির মোড়ানো দেওয়ালে নামাজ পড়ে যাচ্ছি। এলাকাবাসী কেউ এটি পুননির্মাণ করেনি। সম্প্রতি সরফভাটা গ্রুপের অর্থায়নে মসজিদটি একটি নতুন ভবনে পরিনত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনে সরফভাটা গ্রুপের সভাপতি খুরশেদ আলম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রবাসী মো. খুরশেদ আলম। যুগ্ন সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাংবাদিক জগলুল হুদা।
এতে আরও বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ন সম্পাদক অনিক তালুকদার, সিনিয়র যুগ্ন সম্পাদক সাহেদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মহিউদ্দিন, মসজিদের খতিব জামাল উদ্দিন।
এতে সংবর্ধনা দেওয়া হয়, সংগঠনের সভাপতি খুরশেদ আলম, প্রবাসী খুরশেদ, জামাল উদ্দিন, প্রবাসী মহিউদ্দিন, আরিফুল ইসলাম, প্রবাসী সালেহ আহমেদ, প্রবাসী সুহেল সিকদার, প্রবাসী মুহাম্মদ হাসান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ
মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied