ধামইরহাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ
নওগাঁর ধামইরহাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ধামইরহট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে ও বন্ধবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধাগণ ও পৌরসভারসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শহীদুজ্জামান সরকার বলেন‘ ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র শেখ কামাল দেশের মানুষের জন্য ও ক্রীড়াঙ্গনে যে অভূতপূর্ব উন্নয়নের সুচনা করে গেছেন এবং তিনি যে আদর্শ রেখে গেছেন, আমরা যেন তা অক্ষরে অক্ষরে পালন করি, তবেই তাঁর আত্না শান্তি পাবে।’
অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা কৃর্ষি অফিসার তৌফিক আল জুবায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন অফিসার রামান্দ সরকার, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ মালেক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১৭২৮-৪০২০২১
তারিখ- ০৫/০৮/২০২২
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন