ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় শহীদ শেখ কামালের জন্মদিন পালন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:৫৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মদিন বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (০৫ আগস্ট) সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মো. লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম প্রমুখ। এছাড়া এদিন পৃথক পৃথকভাবে আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ শেখ কামালের জন্মদিন পালন করেন।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন