ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আশুগঞ্জে ভারতীয় ২০ লাখ টাকার শাড়িসহ আটক ২


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১১:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। এ সময় ওই কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকেও আটক করা হয়। শুক্রবার বেলা ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এসব শাড়ি উদ্ধার করে। আটককৃত কাভার্ডভ্যানের চালক গাজীপুরের টঙ্গীর লোকমান হোসেনের ছেলে মাহবুব হোসেন (২৮) ও হেলপার একই এলাকার মৃত আব্বাস তালুকদারের ছেলে আল-আমিন (২০)।  

জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামিয়ে তল্লাশি চালিয়ে এসব শাড়ি উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানার এসআই মুফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজায় তল্লাশি চৌকি স্থাপন করে ভারতীয় ১১টি মডেলের ৯০২টি শাড়িসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটককৃত মালামাল ও ব্যক্তির বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, উদ্ধারকৃত শাড়ির মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু