ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

অগ্নিদুর্গতদের পাশে দাঁড়াল ‘রাঙ্গুনিয়া ফ্রিডম বাইক লাভার’


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১১:৫০
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছে ‘রাঙ্গুনিয়া ফ্রিডম বাইক লাভার’ নামে একটি ট্যুরিস্ট সংগঠন। শনিবার (৬ আগস্ট) সকালে উপজেলার মালিরহাট বাজারে রাঙ্গুনিয়া ফ্রিডম বাইক লাভারের সদস্যরা উপস্থিত থেকে এ আর্থিক সহায়তা তুলে দেন ক্ষতিগ্রস্তদের।
 
এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আখতারুজ্জামান আজাদ, গ্রুপের অ্যাডমিন ওবায়দুল হক, মো. রুবেল, মো. সুমন, মো. আজাদ সিকদার, মডারেটর হাসান মুরাদ, মো. মহিন, মো. হৃদয়, সদস্য এম. ইউসুফ খান, মাসুদ, নাঈম, মোরশেদ, সুজন, শাকিল প্রমুখ। 
 
গ্রুপের অ্যাডমিন মো. সুমন বলেন, রাঙ্গুনিয়া ফ্রিডম বাইক লাভার গ্রুপের মেম্বারদের সমন্বয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে এমন কোনো দুর্ঘটনা অথবা অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাব।
 
উল্লেখ্য, গত ২৪ জুলাই রোববার রাত ২টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান পুড়ে যায়। 

এমএসএম / জামান

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত