আম কাসুন্দি ভাঁপা ইলিশ
বর্ষা আসতেই বেড়ে যায় ইলিশের চাহিদা। এ সময় কমবেশি সবাই সরিষা ইলিশ, দই ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ মাছের তেল ঝাল ইত্যাদি পদ খেয়ে থাকেন! চাইলে স্বাদ পাল্টাতে এবার না হয় তৈরি করুন আম ও কাসুন্দি দিয়ে তৈরি মাখা মাখা ইলিশের জিভে জল আনা পদ। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. ইলিশ মাছ ৪ পিস
২. লবণ স্বাদমতো
৩. হলুদ গুঁড়া ২ চা চামচ
৪. সরিষা ১ চা চামচ
৫. কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
৬. কাঁচা আম বাটা ১ টেবিল চামচ
৭. চিনি স্বাদমতো
৮. কাসুন্দি ১ টেবিল চামচ ও
৯. সরিষার তেল ১ টেবিল চামচ।
পদ্ধতি
প্রথমে মাছের টুকরোগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখুন। এরপর প্যানে তেল গরম করে তাতে হলুদ ও সরিষা ফোড়ন দিয়ে কাঁচা মরিচের ফালি দিয়ে দিন।
এরপর কাঁচা আম বাটা প্যানে দিয়ে লবণ ও চিনি স্বাদমতো দিয়ে নাড়তে থাকুন। অল্প কষিয়ে এতে পানি মিশিয়ে দিন। ঢেকে কয়েক মিনিট রান্না করে মাছের পিসগুলো দিয়ে দিন।
কয়েক মিনিট পর কাসুন্দি মিশিয়ে সামান্য পানি দিন। মাখা মাখা হয়ে গেলে আম কাসুন্দি ভাপা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন