ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৪:১৭

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান ০২ জুলাই শুক্রবার সকাল ০৭.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে    কালিহাতি থানাধীন মীরহামজানি গ্রামে এ অভিযান পরিচালনা করে। কমান্ডারের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস টিম ওই এলাকার বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশে ইটের রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী একজনকে গ্রেপ্তার করে।  গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেল ফকির (২৩) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা খামারপাড়া গ্রামের মৃত আব্দুল বাসেত এর ছেলে। ৩০০ (তিনশত) পিস ইয়াবা (যার মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার কালিহাতী থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত