ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১৪ জনের মৃত্যু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৪:১৯
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে সাতজন মারা গেছেন। ২ জুলাই শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। 
 
তিনি বলেন, জেলার সদর উপজেলার তাসলিমা (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সেলিনা (৫০) ও সদর উপজেলার আজিজুন নাহার (৩২), শেরপুর সদর উপজেলার হানিফ মিয়া (৬০), নেত্রকোনার সদর উপজেলার প্রীতিলতা (৮৫) ও গাজীপুর শ্রীপুরের কোহিনুর (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
 
অন্যদিকে উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর বিসুতুপ সাহা (৬৮) ও মোস্তাফিজুর রহমান (৬৫), ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), সদর উপজেলার আব্দুল মতিন (৫৮) ও আব্দুস সামাদ (৪৫), যশোরের জুলফিকার আলী (৮২) এবং শেরপুর সদর উপজেলার আব্দুল জলিল (৭৫) মারা গেছেন। ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১৩ জনসহ ২৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
 
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬২১ নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান