হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৪ পরিবার
মানিকগঞ্জের হরিরামপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে চারটি পরিবারের সাতটি ঘর পুড়ে গেছে। এ ঘটনার শোক সইতে না পেরে ছালেহা বেগম (৭০) নামে এক বৃদ্ধা স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে। শনিবার (৬ আগস্ট) সকালের দিকে গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে বসতঘর, রান্নাঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল হারিয়ে নিঃস্ব হয়েছে চারটি পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের শহীদুল ইসলামের রান্নাঘরের মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। চুলার পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় একজন ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে পরবর্তীতে হরিরামপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যে আগুনে চারটি পরিবারের সাতটি ঘর,গৃহপালিত পশু, ঘরে থাকা ফ্রিজ, টিভি, খাট, চেয়ার-টেবিল, পোশাক, ধান, চাল, নগদ টাকা পুড়ে যায়। এ ঘটনায় শহীদুল ইসলাম, জামাল মল্লিক, নুর ইসলাম ও রাবেয়া বেগমের পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে চারটি পরিবারের আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। ঘটনার শোক সইতে না পেরে জামাল ও রহিমের মা ছালেহা বেগম (৭০) স্ট্রোক করে মারা গেছেন।
ভুক্তভোগী শহীদুল ইসলামের পিতা রহিম জানান, অগ্নিকাণ্ডে তাদের একটি চারচালা এবং একটি বড় ছাপড়া ঘর পুড়ে গেছে। ঘরে থাকা টিভি, ফ্রিজ, খাটসহ সকল আসবাবপত্র এবং একটি ছাগলও পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জামাল মল্লিক বলেন, তার ঘরে থাকা প্রায় ৭০ মণ ধান এবং ১০০ মণ পেঁয়াজ পুড়ে গেছে। ঘরের অন্যান্য আসবাবপত্রও পুড়ে গেছে।
নুর ইসলাম (৩৩) বলেন, তারও একটি চারচালা এবং একটি ছাপড়া ঘর পুড়ে গেছে। ঘরে থাকা সকল আসবাবপত্র, চাল, নগদ ৫৫ হাজার টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে তার সাড়ে ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। পরনের লুঙ্গি ছাড়া অন্য কিছু ঘর থেকে বের করতে পারিনি। ঘর থেকে বের হওয়ার সময় আমার স্ত্রী ফিরোজা বেগমের কপাল কেটে গেছে।
গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আ. মতিন মোল্লা (লাভলু) বলেন, অগ্নিকাণ্ডে চারটি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব হারানোর শোকে ছালেহা বেগম (৭০) নামে এক নারী স্ট্রোক করেন। তাকে দ্রুত ঝিটকা আবির মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. শফিকুল ইসলাম জানান, আমরা জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং ৯টা ৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। চারটি পরিবারের সাতটি ঘর এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমরা চারটি পরিবারের খাবারের জন্য প্রাথমিক অবস্থায় নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেছি। আগামীকাল উপজেলা পরিষদ থেকে চারটি পরিবারকে এক লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে চারটি পরিবারকে খুব দ্রুত সহায়তা করা হবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied