ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে নাইট গার্ডকে বেঁধে রেখে ২০ দোকানে দুর্ধর্ষ চুরি


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৬-৮-২০২২ বিকাল ৬:১৭

নওগাঁর ধামইরহাটে নাইট গার্ডকে বেধে রেখে ২০টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে, এতে দোকান মালিকদের নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পিড়লডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। 

নাইটগার্ডদের বরাত দিয়ে ব্যবসায়ী নেতারা জানান, শুক্রবার (৫ আগস্ট) রাত ৮টার মধ্যে পিড়লডাঙ্গা নয়াপুকুর বাজারে স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়ী চলে যান। রাত ৩ টার দিকে ১৫/২০ জনের সংঘবদ্ধ চোরের দল নাইটগার্ড আব্বাস (৬৮) ও অপরজন আব্দুর রহমান (৬৬) কে পার্শ্ববর্তী চাতালে নিয়ে বেধে রাখে ২০টি বিভিন্ন দোকানের তালা কেটে চুরি নগদ টাকা ও মালামাল চুরি করে। এ সময় শাহীন আলমের মা-বাবা ফার্সেমী নামক ঔষধের দোকানে নগদ ৪২ হাজার টাকা ও ঔষুধপত্র চুরি হয়, দেওয়ান শাহিদুজ্জামানের কীটনাশক দোকান থেকে নগদ টাকা টাকা কীটনাশক সহ ৮০ হাজার টাকার মাল চুরি, দেওয়ান মামুনের রড সিমেন্টের দোকানে নগদ ১৭ হাজার অধিক টাকা চুরি এবং দেওয়ান লিটুর মুদি দোকানের ব্যাপক আসবাবপত্র চুরি হয়ে প্রায় ৭ হাজার টাকার মাল চুরি সহ মোট ২০টি দোকানে কমবেশি চুরি চালায় চোরের দল।

পরে কৌশলে একটি ভ্যান চালকের সহযোগিতা নিয়ে আব্দুর রহমান বাধন খুলে বাজার কমিটির সভাপতি আবু আনছারকে জানালে তিনি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ব্যবসায়ী নেতা ও বাজার কমিটির সভাপতি আবু আনছার বলেন, নাইটগার্ডদের বাধানো অবস্থায় আমরা, কেউ দেখিনি, তবে থানায় অভিযোগ সম্মিলিত ভাবে করা হবে, থানা পুলিশ তাদের কৌশল ব্যবহার করে চোরদের আইনের আওতায় আনবেন বলে আমাদের বিশ্বাস।

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের বিশেষ টিম এই ঘটনা উদ্ঘাটনে মাঠে কাজ করছে। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু