ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সাপাহারে পুলিশের অভিযানে খণ্ড মূর্তি উদ্ধার


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২১ বিকাল ৬:৩

নওগাঁর সাপাহারে কালো পাথরের একটি ভাঙা মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপ-পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোয়ালা ইউনিয়নের কোচকুড়লিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি পুকুর পাড় হতে একটি মূর্তির মাথাসহ ৬ খণ্ড (মূর্তির দেহের অংশবিশেষের পাথর) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসেন। খণ্ডগুলোর ওজন ২৩ কেজি ২৪০ গ্রাম।

ভগ্ন মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে ধারণা করছেন পুলিশ। এটি একটি প্রাচীন মূর্তি বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে ভাঙা মুর্তিটি থানা হেফাজতে রয়েছে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মূর্তি সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার