ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুর বনাঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৬-৮-২০২২ রাত ১১:৫৫
টাঙ্গাইলের মধুপুরে সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বনাঞ্চলের টেলকি জলই বিমান ঘাঁটিসংলগ্ন স্থানে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত পলাশ খান (৩২) নেত্রকোনার কেন্দুয়া বাজারের বাট্টাবাজার এলাকার জনৈক হাবিবুর রহমান খানের ছেলে। দি লিমিট এগ্রো প্রোডাক্টের বিক্রয়কর্মী হিসেবে তিনি মধুপুরে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনায় অনুষ্ঠিত কোম্পানির মাসিক সভা শেষে কর্মস্থল মধুপুরে আসার সময় এ দুর্ঘটনার শিকার হন।
 
কোম্পানির মার্কেটিং অফিসার আল শাফিউল ইরাত জানান, নেত্রকোনা থেকে পলাশ খান মোটরসাইকেলে মধুপুরের জামালপুর রোডে কোম্পানির ডিপোতে ফিরছিলেন। 
 
মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেত্রকোনা থেকে ফেরার পথে মধুপুর বনাঞ্চলের টেলকি জলই বিমানঘাঁটির কাছে ছোট ব্রিজের কাছে এলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির চাকায় পিষ্ট হন মোটরসাইকেল আরোহী পলাশ। 

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি