ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ফের ধর্ষণের অভিযোগ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ২:১৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ফের ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
 
জানা যায়, কসবা উপজেলার কুটি এলাকার এক তরুণীকে বেশ কিছুদিন আগে ধর্ষণ করে বাদশা মিয়া ও আলমগীর মিয়া নামে দুই ব্যক্তি। সম্প্রতি প্রবাসীর কাছে বিয়ে হওয়া ওই তরুণী এখন অন্তঃসত্বা। বুধবার দুপুরে প্রবাসীর স্ত্রী তার বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় কসবা উপজেলার কুটি বড়বাজার বড় সেতু এলাকা থেকে বাদশা মিয়া ও আলমগীর মিয়া জোরপূর্বক সিএনজি অটোরিকসায় তুলে নিয়া যায়। পরে কুটি এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে আগের ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে আবারো ধর্ষণ করে।
 
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদশা মিয়া ও আলমগীর মিয়াকে অভিযুক্ত করে বৃহস্পতিবার কসবা থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ শুক্রবার বাদশা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
 
তিনি আরো জানান, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। মামলার অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু