ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

হোমনায় প্রধানমন্ত্রীর শাড়ি পরেই স্বীকৃতিস্বরূপ পদক নেবেন সেলিমা আহমাদ এমপি


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ২:১৬
কুমিল্লার হোমনার কৃতী সন্তান অর্থনীতি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২২-এ নির্বাচিত হয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। 
 
শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে এ উপলক্ষে হোমনা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় এমপির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি। 
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি অনেক পুরস্কার ও পদক পেয়েছি। কিন্তু বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক শুধু সম্মানের নয়, এ পুরস্কার আমার জন্য অত্যন্ত আবেগের ও মর্যাদার। ৮ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার প্রদান করবেন। আমি  প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া শাড়ি পরেই এ পদক গ্রহণ করব। 
 
শাড়ি সম্পর্কে সেলিমা আহমাদ এমপি বলেন, একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই শাড়িটি পরে টিভিতে উপস্থিত হয়েছিলেন, সেটি আমার খুব পছন্দ হয়েছিল। টিভিতে দেখেই আমি এসএমএস করেছিলাম যে, আপা শাড়িটি খুব সুন্দর। আমি এই শাড়িটি চাই। ছয় মাস পর প্রধানমন্ত্রী ওই শাড়িটিই আমাকে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছিলে।
 
তিনি আরো বলেন, আমার হোমনা-তিতাস এলাকার অর্থনীতির চাকা যেভাবে ঘোরার কথা ছিল করোনার জন্য সে চাকাটা আমার স্বপ্ন ও পরিকল্পনা অনুযায়ী ঘোরাতে পারিনি।
 
বঙ্গমাতা সম্পর্কে তিনি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব একজন সাধারণ নারী হয়েও ছিলেন অসাধারণ। বঙ্গবন্ধুকে তিনি প্রতিটি কাজে সহযোগিতাই করেননি, সহকর্মীর মতো বুদ্ধি-পরামর্শও দিতেন।
 
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা।
 
আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান খন্দকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ ব্যাপারী, তাঁতীলীগের সভাপতি কবির হোসেন ও ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব