কুতুবদিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় দুদিনে ভ্রাম্যমাণ আদালতের ৩৭ মামলা
কক্সবাজারের কুতুবদিয়ায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় দোকানদার, টমটম, মোটরসাইকেলচালক ও পথচারীর বিরুদ্ধে গত দুদিনে ৩৭ টি মামলায় ৭ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার মধ্যে লকডাউনের ১ম দিনে ১৭ মামলায় ৩ হাজার ২০০ টাকা এবং ২য় দিনে ২০ মামলায় ৪ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট খোলা, টমটম, মোটরসাইকেল চালানো ও বাজারে জমায়েত করার দায়ে পথচারীদের এ অর্থ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলায় চলমান লকডাউন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে মাঠে কাজ করছে স্থানীয় প্রশাসন। দ্বীপের প্রবেশ ঘাটে বসানো হয়েছে চেকপোস্ট। মোতায়েন করা হয়েছে পুলিশ ও নৌবাহিনী। সকল নাগরিককে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী।
এমএসএম / জামান
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১
দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল
রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ
বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা
কাউনিয়ায় বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ
ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান
মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি
মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ
Link Copied