মাদক মামলায় যুবকের ৪ বছরের সশ্রম কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় এক যুবককে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সাজা প্রদান করেছে আদালত। আজ রোববার (৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত জুয়েল মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, জুয়েল হত্যাসহ ১৫টি মামলার আসামি। মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় সে পলাতক ছিল। চলতি বছরের ১১ জুন তাকে কুমিল্লার কান্দিরপাড় থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর র্যাব তাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় অভিযান চালায়। এ সময় জুয়েলের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওই ঘটনায় পরদিন র্যাবের এসআই আব্দুল মান্নান বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেন। মামলাটি পরে জেলা গোয়েন্দা শাখায় স্থানান্তরিত করা হয়। ওই মামলা দায়েরের মাত্র ১৪ দিনের মাথায় গত ২৬ জুন ডিবি আদালতে অভিযোগপত্র দাখিল করে। আজ রোববার মাদকের মামলায় অভিযুক্ত জুয়েলকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড প্রদান করে আদালত। মামলা দায়েরের মাত্র ৫৬ দিনে সকল প্রক্রিয়া শেষে আদালত দ্রুততম সময়ে এ রায় প্রদান করে। এ মামলার অস্ত্রের অংশ জজ আদালতে চলমান রয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বশির আহমেদ বলেন, আদালত দ্রুততম সময়ে বিচারকাজ শেষ করে এ রায় দিয়েছে। আমরা রায়ে সন্তুষ্ট। সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ রায় প্রদান করেছে।
আসামিপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, মামলায় অনেক ফাঁক রয়েছে। রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে পারেনি। আমরা এই রায়ে সংক্ষুব্ধ। তাই ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে যাব।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied