ফরিদপুরের সালথায় দোকানঘর উচ্ছেদ, রাস্তা পুনরুদ্ধার
ফরিদপুর জেলার সালথা উপজেলায় সরকারি রাস্তা পুনরুদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ আগস্ট) বিকেলে সালথা বাজারের হাই স্কুল রোডে এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতার।
জানা যায়, সালথা বাজারের সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করে ভাওয়াল গ্রামের জাফর মুন্সি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রায় ২০ বছর ধরে সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের কারণে এলাকার জনগনের চলাফেরা খুবই কষ্টকর হয়ে পড়ে।
ইতিপূর্বে সালথার তৎকালীন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার দোকানঘর গুলো বন্ধ করে দিয়েছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর জাফর মুন্সি আবারো নিজের মতো করে দোকান খুলে ভাড়া দেয়। পরবর্তী প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়।
এ বিষয়ে জাফর মুন্সি বলেন, এটা আমার ক্রয়কৃত সম্পত্তি। তবে কিছু সরকারি সম্পত্তিও রয়েছে। আমার দলিল ও পিট দলিল রয়েছে। আমি সালথার সাবেক নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েই পুনরায় দোকান খুলেছিলাম।
এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতার জানান, সার্ভেয়ার দিয়ে জমির মানচিত্র পরিমাপ করে দেখা যায় সরকারি রাস্তার ওপর দোকানঘর নির্মাণ করা হয়। ফলে বাজার দিয়ে চলাচল করতে মানুষের খুব কষ্ট হয়। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পর্যায়ক্রমে বেদখল হওয়া সব সরকারি জমি উদ্ধার করা হবে।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied