ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ওজন পরিমাপক যন্ত্রে ত্রুটি: ফিলিং স্টেশনকে ভোক্তার জরিমানা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৭-৮-২০২২ রাত ৯:২১
দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশনে ওজন পরিমাপক যন্ত্রের ত্রুটি পাওয়ায় ৩০ হাজার টাকা ও নুর ট্রেডার্স নামের একজন সার ও কীটনাশক ব্যবসায়ীকে অব্যবস্থাপনা এবং সরকার নির্ধারিত মূল্য তালিকা না লটকানোর অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
রবিবার (৭ আগস্ট) দুপুরে পৌর শহরের রেলগুমটি ও পুরাতুন বাজার (সারপর্টি) এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
 
অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহারুল ইসলামসহ থানা পুলিশের একটি চৌকস দল।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে রবিবার বিরামপুর উপজেলার তিনটি পেট্রোলপাম্প পরিদর্শন করা হয়। তিনটি পেট্রোলপাম্প এর মধ্যে শারমিন ফিলিং স্টেশনে ওজন পরিমাপক যন্ত্রের ত্রুটি পাওয়ায় তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এছাড়াও নুর ট্রেডার্স নামের একজন সার ও কীটনাশক ব্যবসায়ীকে অব্যবস্থাপনার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত