টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে রবিবার ৭ আগস্ট মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, ব্যারাক পরিদর্শন শেষে করনীয় বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন। মাস্টার প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোছাঃ শাহিনা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস.এম. মনসুর মূসা, সহকারি পুলিশ সুপার (সখিপুর সার্কেল) এমএম রকীব উর রাজা, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ আবদুল্লাহ আল ইমরান, এবং সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স, সহ জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত