ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মডার্না ও সিনোফার্মের প্রথম চালান রাতেই ঢাকা পৌঁছবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৭-২০২১ বিকাল ৬:১৭

বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে টিকার মডার্নার ২৫ লাখ আর চীন থেকে কেনা সিনোফার্মের টিকার ২০ লাখ ডোজের প্রথম চালান শুক্রবার রাতেই ঢাকা পৌঁছবে । শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকার ২৫ লাখ ডোজ নিয়ে দুটি বিমান বাংলাদেশের পথে রয়েছে। এর মধ্যে প্রথম চালানে ১২ লাখ ডোজ টিকা নিয়ে একটি বিমান শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। দ্বিতীয় চালানে শনিবার রাত সাড়ে ৮টায় ১৩ লাখ টিকা নিয়ে আরেকটি বিমান একই বিমানবন্দনে অবতরণ করবে।

জাহিদ মালেক বলেন, শুক্রবার মডার্নার টিকার প্রথম চালান আসার পরপরই রাত সাড়ে ১২টার দিকে প্রথম চালানে সিনোফার্মের টিকার ১২ লাখ ডোজ আসবে। শনিবার আরও ১৩ লাখ ডোজ টিকা আসবে। সব মিলিয়ে দুই দিনের মধ্যে ৪৫ লাখ টিকা পাওয়া যাবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মডার্না ও সিনোফার্মের টিকা গ্রহণের জন্য রাতে তিনি নিজেও বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশে করোনার টিকা নিয়ে কয়েক মাস ধরে যে সংকট চলছিল এই দুটি চালান আসলে তা দূর হয়ে যাবে বলে তিনি আশাবাদ জানান।

প্রীতি / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ