ঢাকা রবিবার, ৩১ মে, ২০২৬

ডামুড্যায় ওসির কণ্ঠে কন্ঠ মিলালো দেশপ্রেমে উদ্বুদ্ধ কয়েকশ ছাত্র-ছাত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ১২:৫২

শরীয়তপুরের ডামুড্যায় ব্রিটিশ ভারত শাসনামলে ১৯১৩ সালে প্রতিষ্ঠিত  উপমহাদেশের অন্যতম প্রাচীন স্বমামধন্য বিদ্যাপীঠ কনেশ্বর এস.সি(শ্যামা চরণ) এডওয়ার্ড ইনস্টিটিউশন। প্রাচীন ঐতিহ্য সম্বলিত এই বিদ্যাপীঠের কর্ণধার প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মাঝির আমন্ত্রণে অফিসার ইনচার্জ (ওসি)  শরীফ আহমেদ আজ সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কনেশ্বর এস.সি (শ্যামা চরণ) এডওয়ার্ড ইনস্টিটিউশনে পদার্পণ করেন। স্কুলের প্রধান শিক্ষক  মো: আলমগীর হোসেন মাঝি, সহকারী প্রধান শিক্ষক জুলহাস মিয়া, সহকারী শিক্ষক ও ডামুড্যা প্রেসক্লাব সভাপতি  শফিকুল ইসলাম সোহেল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অফিসার ইনচার্জকে (ওসি) সাদরে বরণ করে নেন। 

প্রধান শিক্ষকের আহবানে সাড়া দিয়ে অফিসার ইনচার্জ  শরীফ আহমেদ স্কুলের প্রধান শিক্ষক কে সাথে নিয়ে এবার দশম শ্রেণির  ছাত্র ছাত্রীদের শ্রেণিকক্ষে প্রবেশ করেন। ডামুড্যার বিভিন্ন স্কুল কলেজে "পুলিশ- শিক্ষার্থী বন্ধুসভা " "পুলিশ-শিক্ষক-শিক্ষার্থী বন্ধুসভা " "পুলিশ -শিক্ষার্থী রাউন্ডটেবিল কনফারেন্স " ইত্যাদি শিক্ষাবান্ধব বিভিন্ন জনসচেতনতামুলক কর্মসূচীসহ থানা এলাকায় বিট পুলিশের উদ্যোগে সামাজিক ও মানবিক বিভিন্ন প্রশংসিত কর্মসূচী বাস্তবায়ন করে ডামুড্যা থানার সাধারণ মানুষ ও শিক্ষক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ডামুড্যা  থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ শ্রেণিকক্ষে  প্রবেশ করেই, তার স্বভাবসুলভ সচেতনতামুলক বক্তব্য প্রদানের অংশহিসেবে সমসাময়িক কালের বাস্তবতার আলোকে -শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে মিতব্যয়িতা, বৃক্ষরোপন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে  বক্তৃতা করেন।

শ্রেণিকক্ষে থানার অফিসার ইনচার্জ কে পেয়ে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস  দেখা দেয়। পিনপতন নীরবতা নিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় প্রদত্ত অফিসার ইনচার্জ  শরীফ আহমেদ এর বক্তব্য শিক্ষার্থীরা আগ্রহভরে শ্রবণ করে। বক্তব্য প্রদান শেষে ক্লাস ছেড়ে আসার সময়ে শিক্ষার্থীরা অফিসার ইনচার্জ( ওসি)-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ক্লাস শেষে প্রধান শিক্ষক  মোঃ আলমগীর হোসেন মাঝি সকল ছাত্-রছাত্রী এবং শিক্ষকদের একাডেমিক ভবনের সামনে সমবেত করেন। সেখানে  মানবিক পুলিশ কর্মকর্তা, অফিসার ইনচার্জ  (ওসি)শরীফ আহমেদ এর কন্ঠে কন্ঠ মিলিয়ে  দেশপ্রেমে উদ্বুদ্ধ সমবেত কয়েকশত ছাত্রছাত্রী সমস্বরে উচ্চারণ করেন -"আমরা দেশপ্রেমিক 

আমাদের দেশ বাংলাদেশ, 
আমরা বাংলাদেশ কে ভালবাসি। 
আমরা আমাদের দেশকে ভালবাসব
 দেশের সুনাম বজায় রাখব।’

‘আমরা মাদককে না বলি,
আমরা ইভটিজিং কে না বলি, 
আমরা বাল্যবিবাহকে না বলি।’

খোদা বক্স মেমোরিয়াল লাইব্রেরিতে নিয়ে গেলে ডামুড্যার ওসির চোখে মুখে যেন রাজ্যের অপার বিস্ময়রেখা ফুটে ওঠে। এটি খুবই উন্নতমানের একটি সর্বাধুনিক লাইব্রেরি। এর সৌন্দর্য, নির্মাণশৈলি, পঠন পরিবেশ সবকিছুই যেন  নজরকাড়া। বিস্ময়ে চোখ আটকে যাওয়ার মতো । শুধু লাইব্রেরী ই নয়, এই প্রতিষ্ঠানের একাডেমিক ভবন সহ শিক্ষার পরিবেশ অনেক সুন্দর ও চমকপ্রদ। সেইসাথে আশা জাগানিয়া। শিক্ষাঙ্গনে  শিক্ষা বান্ধব ওসি শরীফ আহমেদ এর  আগমন যেন সবার মধ্যে প্রাণের উচ্ছ্বাস জাগিয়ে দিয়ে গেল। জয়তু কনেশ্বর এস.সি( শ্যামা চরণ)এডওয়ার্ড ইনস্টিটিউশন।

জামান / জামান

ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

ঈদের আনন্দ ভাগাভাগি করতে দুস্থদের ঘরে ঘরে এসিল্যান্ড শিবু দাশ

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে