ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

চৌদ্দগ্রামে বুলুর উদ্যোগে বঙ্গমাতার জম্মদিনে কোরআন খতম ও মিলাদ মাহফিল


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ১:১১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা চৌদ্দগ্রামের কাদঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআন খতম, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১শতাধিক আলেম ওলামা ও এয়াতিমদের নিয়ে কোরআন খতম, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ- কমিটির প্রচার-প্রকাশনা বিভাগের সদস্য ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি চৌদ্দগ্রামের কৃতি সন্তান বজলুর রশিদ বুলু। 

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মোঃ খলিলুর রহমান বিএসসি’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাওলানা মোঃ হুমায়ূন কবির, মাওলানা জহিরুল ইসলাম ও মোঃ জসিম উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

আগামী দিনের কুমিল্লা-১১ সংসদীয় এলাকা চৌদ্দগ্রাম থেকে আওয়ামী লীগের মনোনীত হয়ে নির্বাচনে অংশ নেয়ার প্রত্যাশা নিয়ে বজলুর রশিদ বুলু প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেলজিয়াম আওয়ামী লীগকে সু সংগঠিত করে দির্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়ে বিভিন্ন দেশে নেতাকর্মীদের সাথে সাংগঠনিক কার্যক্রম অব্যহত রেখেছেন। তার দক্ষ্য সাংগঠনিক সফলতায় সম্প্রতি সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় প্রচার প্রকাশনার উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী ও দলের সকল নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানান। 

বজলুর রশিদ বুলু বলেন, এই শোকাবহ মাসে বঙ্গবন্ধুর পরিবারের শোকাবহ ৫ আগস্টে বঙ্গবন্ধু সন্তান শেখ কামালের  জম্ম দিন, ৮ আগস্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জম্ম দিন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারে হত্যা ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে ৪ টি দিবসে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নে চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে মিটিং, আলোচনা ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জামান / জামান

ভূরুঙ্গামারীতে গণশুনানি অনুষ্ঠিত নানান ধরনের সমস্যা তুলে ধরলেন সাধারণ মানুষ

অপরাধ জগতের লাগামহীন সম্রাট 'স্টিভ' পর্নোগ্রাফি মামলায় ঢাকা থেকে গ্রেফতার

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্যু পাশে থাকবো: এস এম জিলানী

পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সাংবাদিকদের সুরক্ষা আইন পাশ করতে সরকারের প্রতি অনুরোধ

বরগুনায় সাংবাদিক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনায় শেষ হলো লাখ ভক্তের সমাগমের তিন দিনব্যাপী শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড

মনোহরগঞ্জে ফাগুনেও নেই লালের আভা -হারিয়ে যাচ্ছে শিমুল

খালিয়াজুরীতে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ

দাউদকান্দিতে কুরআন তিলাওয়াত ও গজল পরিবেশনের মধ্য দিয়ে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ