নাজিরপুরে আগুনে পুড়ে ৫ দোকান ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মনোহরপুর বাজারে আগুন লেগে ৫ দোকান পুড়ে ছাই হয়েছে। রোববার (৭ আগস্ট) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাজার ব্যবসায়ীর সমিতির সাধারণ সম্পাদক হাসান রেজা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন, তখন মধ্যরাতের আগুনে সব শেষ হয়ে গেছে। একটি সারের দোকান হতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সাথে সাথেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি সারের দোকান, একটি জুতার দোকান, একটি ইলেক্ট্রনিক দোকান ও চায়ের দোকানসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন লাগার খবরে নিকটবর্তী লোকজন বেরিয়ে এসে তাদের জমিতে পানি সেচ দেয়া মেশিন দিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, আগুনে পুড়ে যাওয়ার ঘটনা শুনেছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হচ্ছে।
জামান / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত