ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় বঙ্গমাতার জন্মবার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ 


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৮-৮-২০২২ দুপুর ২:৪৪

পটুয়াখালীর গলাচিপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী বাঙালী নারীর অগ্রদূত বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা দোয়া-মোনাজাত ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কর্মসূচির সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে, স্থানীয় উপজেলা সকল সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সূধি, মুক্তিযোদ্ধাসহ সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল এবং  বিভিন্ন গণ-মাধ্যমের সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, সাবে সভাপতি আওয়ামী লীগ নেতা হাজী মো. শাহজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ সালমা ওয়াহিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন সানু ঢালী ও প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন।

সভায় বঙ্গমাতার জীবনী নিয়ে বক্তব্য রাখেন গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, ডাকুয়া  ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় প্রমুখ।

পরে প্রশিক্ষিত ১২জন নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। প্রতিটি মেশিনের মূল্য ৮ হাজার টাকা। এছাড়া প্রধান মন্ত্রীর তহবিল থেকে ৫জন অসচ্ছল নারীদেরকে বিকাশের মাধ্যমে দু’হাজর টাকা প্রদান করা হয়। পরে উপজেলা প্রশাসনের নানাবিধ কর্মসূচিনিয়ে জাতীয় শোক দিবস/২২ উপলক্ষে ইউ এন,ও সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জামান / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া