ডামুড্যায় বঙ্গমাতার জন্মদিনে আলোচনা, দোয়া ও সেলাই মেশিন বিতরণ
শরীয়তপুরের ডামুড্যায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (০৮ আগস্ট) সকালে ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা ডামুড্যা উপজেলা শাখার সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে স্মৃতিচারন, আলোচনা আনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী , ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ ,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান,উপজেলা ইঞ্জিনিয়ার আবু নাইম নাবিল,পিআইও মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, গণমাধ্যমকর্মী, নারী উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় দুস্থ, অসহায় ৬ জন প্রশিক্ষিত নারীকে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও শহীদের রুহের মাগফেরাত কামনাকরে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
অন্যদিকে,উপজেলা প্রশাসনের আয়োজনে এক হাজার বৃক্ষরোপণ ও তথ্য আপা পরিবারের পক্ষ থেকে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামান / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই