মানিকগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে ভিডিও ধারণ : গ্রেফতার ২
মানিকগঞ্জের দৌলতপুরে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করার অভিযোগে একই মাদরাসার অষ্টম শ্রেণির এক ছাত্রসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। সোমবার (৮ আগস্ট) অভিযুক্ত দুই কিশোর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্তরা হলো- উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবলু শেখের ছেলে দৌলতপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান হৃদয় ও একই গ্রামের আমিনুর রহমানের ছেলে দৌলতপুর সরকারী পিএস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাকিব হোসেন।
দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দৌলতপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী তার পঞ্চম শ্রেণির এক বান্ধবীর সঙ্গে দুপুরে টিফিনের সময় বাড়ি যাছিল। এসময় একই মাদরাসার অষ্টম শ্রেণির এক ছাত্র তাদের উপজেলার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সঙ্গে থাকা পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে অন্য একটি রুমে আটকে রেখে ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং এ ঘটনা কাউকে বললে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এদিকে বাড়ি ফিরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী মা-বাবার কাছে ঘটনাটি খুলে বললে। পরে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার সকালে দৌলতপুর থানায় মামলা দায়ের করে।
দৌলতপুর থানার ওসি মোঃ জাকারিয়া হোসেন বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই মাদরাসা ছাত্র ও তার বন্ধুকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ধর্ষণের সেই ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে হয়েছে। সেইসাথে অভিযুক্ত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
জামান / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা