ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

হোমনায় বঙ্গমাতা'র জন্মবার্ষিক উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার দিলেন ছাত্রলীগ


তপন সরকার, হোমনা photo তপন সরকার, হোমনা
প্রকাশিত: ৯-৮-২০২২ দুপুর ১০:৫৩
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শারীরিক প্রতিবন্ধী ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী মো. সাইফুল ইসলামকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
 
গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি'র পক্ষ থেকে রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শারীরিক প্রতিবন্ধী মো. সাইফুল ইসলামকে একটি হুইল চেয়ার উপহার হিসেবে তুলে দেন হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকানুল ইসলাম পলাশ। 
 
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ বলেন, মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এর নির্দেশে এরকম মানবিক কাজে সর্বদাই নিয়োজিত থাকবে উপজেলা ছাত্রলীগ।
 
এ সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরুল কায়েস, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ শুভ, রামকৃষ্ণপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান সরকার, চান্দেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ আল হাসান রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সরকার শ্যামল সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ