ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ট্রাকের পেছনে গ্রিনলাইনের ধাক্কা, বাসচালক নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৮-২০২২ দুপুর ১১:৭

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় গ্রিন লাইন পরিবহনের চালক আলী হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের তিন যাত্রী।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার মিরসরাই পেট্রল পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, তরিকুল আলম (৩০), রাজু মিয়া (৪৫) ও মো. তৈমুর খান। আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় মিরসরাই পেট্রল পাম্প এলাকায় গ্রিনলাইন সার্ভিসের শীতাতাপ নিয়ন্ত্রিত দ্রুত গতির একটি বাস মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। এ সময় বাসটির আরো তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার হায়াতুল নবী জানান, মিরসরাই পেট্রল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। আটকে পড়া চালককে বাসের কিছু অংশ কেটে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই কামরুল আলম বলেন, বাসটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আমাদের হেফাজতে নিয়েছি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত