ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় পবিত্র আশুরা পালিত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৯-৮-২০২২ বিকাল ৫:৫
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় পবিত্র আশুরা পালিত হয়।
 
আজ মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের উলিপুর জুম্মাহাট রোড পৌর পিলার সংলগ্ন রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় শহীদে কারবালা এবং পবিত্র আশুরা দিবসের গুরুত্ব ও মর্যাদার বারাকাতে শায়খুল কুরআন ক্বারী রজ্জব আলী ছাহেব (রহঃ) ও তদ্বীয় সাহেবজাদা মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ ছাহেব (রহঃ) এর বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ও হিজবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানে বক্তারা আশুরার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করেন। পবিত্র আশুরার শিক্ষা মুমীন জীবনে বাস্তবায়নের মাধ্যমে যে সকল কাজ করলে ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তি পাওয়া যাবে সে বিষয়ে বক্তারা আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুফতি মাওলানা মোহাঃ হাবিবুল্লাহ আজাদী সাহেব।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা মোঃ আবু ইয়াহিয়া (জুয়েল)-অধ্যক্ষ বজরা দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মোশাররফ হোসেন, মাওলানা মোঃ আব্দুস সাত্তার, মাওলানা মোফাখখের আহমেদ শামছী, মাওলানা আবুল কালাম আজাদ সহ আরও অন্যান্য ওলামায়ে কেরাম গণ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওঃ মোঃ মোহেব্বুল হাসান কারিমি-গদ্দিনিশীন পীরসাহেব সাতদরগাহ নেছারিয়া দরবার শরিফ।

এমএসএম / এমএসএম

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন