দেশে প্রথম 'গমে ব্লাস্ট' রোগ নিয়ন্ত্রণ গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ড. হুমায়ূন
গমের উপর অতিমাত্র ক্ষতিকর ব্লাস্ট রোগ ও পোকা দমন গবেষণায় বাংলাদেশে এই প্রথম সফলতা এবং সাফল্যের সাথে পিএইচডি ডিগ্রি অর্জ করেছেন কৃষিবিদ ড. হুমায়ুন কবির। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের তত্তাবধায়ক প্রফেসর ড. মো. বাহাদুর মিঞা অধীনে "Developing an Integrated Management of Wheat Blast in Bangladesh" শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাকে এ পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। ড. হুমায়ূন কবিরের গ্রামের বাড়ী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কিল্লাতাজপুর। সে মরহুম গিয়াস উদ্দিন তালুকদারে ছেলে।
কৃষিবিদ ড. হুমায়ূন কবির বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার হিসেবে দায়ত্বরত রয়েছেন। পিএইচডি ডিগ্রি অর্জনের বিষয়টি মঙ্গলবার (০৯ আগস্ট) দুপুরে তিনি নিজেই নিশ্চিত করেছেন। এরআগে চলতি বছরের গত ৩০ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩২৩ তম সিন্ডিকেট অধিবেশন অনুষ্ঠানে দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। ২০১১ সালে ২৯ তম বিসিএস এর মাধ্যমে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
হুমায়ূন কবির ১৯৯৭ সালে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় থেকে স্টার মার্ক এবং ১৯৯৯ সালে নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। পরে ২০০০ সালে এশিয়ার কৃষি শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। সেখান থেকে প্রথম শ্রেণীতে বিএসসি এজি (অনার্স) এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ হতে এ গ্রেড পেয়ে এমএস ডিগ্রি লাভ করেন।
জানা যায়, গমের ব্লাস্ট রোগের নিয়ন্ত্রণের উপর এটিই দেশের প্রথম সফল গবেষণা। এনিয়ে জাতীয়ভাবে সাতটি রিসার্চ পেপার ও আন্তর্জাতিক জার্নালে সংবাদ প্রকাশিত হয়েছে। তার গবেষণায় প্রাপ্ত ফলাফল দেশী-বিদেশী বিজ্ঞানী, কৃষকদের গম উৎপাদন ও ফলন বৃদ্ধিতে অপরিসীম ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, বর্তমানে আধুনিকযুগে কৃষির আধুনিক প্রযুক্তি বিস্তারেও ব্যাপক ভূমিকায় অবদান রাখবে। তার এমন সাফল্যে কর্মস্থলসহ তার এলাকার লোকজন আনন্দিত।
পিএইচডি ডিগ্রি অর্জন বিষয়ের কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, দেশে প্রথম গমে ক্ষতিকারক রোগ নিয়ন্ত্রণ গবেষণায় পিএইচডি অর্জন। যা একাডেমিক পর্যায়ে সর্বোচ্ছ ডিগ্রি। এমন সাফল্যে ও অর্জনকে কাজে লাগিয়ে দেশে উৎপাদিত গমে আক্রমণকারী ক্ষতিকারক পোকা দমন, গমের উৎপাদন বৃদ্ধি ও কৃষি উন্নয়নে বিশেষভাবে খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সহজ হবে। আমার এ পিএইচডি ডিগ্রি অর্জন শুধু একার নয়, সকলের। আগামীতে যেন কৃষি উন্নয়নে সাফল্যের সমৃদ্ধি করতে পারি এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied