ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আখাউড়ায় হুন্ডির ৬ লাখ টাকাসহ ৩ পাসপোর্টধারী যাত্রী আটক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৯-৮-২০২২ বিকাল ৫:২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া  ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরার পথে তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ৭ হাজার টাকা ও ২ হাজার ৬০০ ভারতীয় রুপিসহ অবৈধভাবে আনা মালামাল জব্দ করা হয়। সোমবার দুপুরে আখাউড়া চেকপোষ্টের ৬০ বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো- লক্ষ্মীপুরের পশ্চিম চৌপলি গ্রামের এ,কে,এম সাইফুল্লাহ খানের ছেলে মোঃ কামরুজ্জামান খান (৩৮), কুমিল্লার হোমনা উপজেলার আব্দুল কায়ুমের ছেলে মোঃ মনিরুল হোসেন (৪৩) ও কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাচকহানিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম (৪০)।
আখাউড়া আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ কামাল উদ্দিন বলেন, ওই তিন বাংলাদেশি নাগরিক দুপুরে আগরতলা থেকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।  এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ব্যাগেজ তল্লাশী করে নগদ ৬ লাখ ৭ হাজার টাকা, ২ হাজার ৬শ ভারতীয় রুপি ও বিভিন্ন মালামাল জব্দ করে। আটককৃতরা হুন্ডি ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃদের বিরুদ্ধে মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু