তামিমদের জরিমানা করল আইসিসি
টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও পরাজয় বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার প্রথম ওয়ানডে ৫ উইকেটে হারের পর রোববার দ্বিতীয় একদিনের ম্যাচটিও হেরেছে একই ব্যবধানে। সিরিজ হারের হতাশার সঙ্গে আইসিসির দেওয়া শাস্তিও পেতে হলো তামিম ইকবালদের।
রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে খেলতে নামা টাইগার ক্রিকেটারদের মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আইসিসি।
যেখান বলা হয়, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।
তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!