রাজধানীর হাজারীবাগে ফেন্সিডিল সহ র্যাবের হাতে গ্রেফতার ১
রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন আন্তঃ জেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২।
র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ২/৩ জন মাদক ব্যবসায়ী আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে হাজারীবাগ থানাধীন সোনাতংগ এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনা স্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ রাহাত আলী (২০) পিতাঃ মোঃ আলমগীর, দিনাজপুর‘কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে নিষিদ্ধ ফেন্সিডিল সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে তার হাতে ধরে রাখা প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১৬৯ বোতল মাদক (ফেন্সিডিল) পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ৪,২২,৫০০/- (চার লক্ষ বাইশ হাজার পাঁচশত)টাকা এবং তার পকেটে থাকা দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা পরষ্পর যোগসাজোসে দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সুকৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যহত রাখবে বলে সকালের সময় কে জানান র্যাব ২ এর এএসপি ফজলু হক। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও অবহিত করেন র্যাব কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied