ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

উড়ন্ত ইতালি সেমিফাইনালে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ১০:২৩

দ্বিতিয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মুখোমুখি কাগজে কলমে বিশ্বের এক নম্বর দল বেলজিয়াম ও রীতিমতো উড়তে থাকা ইতালি। দুই দলের লড়াইটাও হলো বেশ, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ।

তবে রোমেলু লুকাকু-কেভিন ডে ব্রুইনেদের স্বপ্ন ভেঙে শেষ হাসি হেসেছে ইতালিই। শুক্রবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ২-১ গোলে জিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে মানচিনির দল।

ইতালির হয়ে গোল দুটি করেছেন মিডফিল্ডার নিকোলো বারেল্লা ও উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়া। বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করেন লুকাকু।

এই নিয়ে টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকার মাইলফলকে পা রাখলো ইতালিয়ানরা।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে এগিয়ে যায় ইতালি। কিন্তু ভিএআরের সাহায্যে বেঁচে যায় বেলজিয়ানরা। আট মিনিট পর দারুণভাবে বল নিয়ে ঢুকে ডি-বক্সের মুখ থেকে ডে ব্রুইনের নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক জানলুইজি দোন্নারুমা।

খেলার ৩১তম মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়ে যায় ইতালি। গোলটির পেছনে দায় দেয়া যায় বেলজিয়ামের রক্ষণকে। আক্রমণের প্রথম ধাক্কা ঠেকিয়ে দিয়ে ডি বক্সের বাইরেই আবার বল হারিয়ে ফেলে তারা। এরপর ডি বক্সে বল পেয়ে দুই জনের মধ্যে দিয়ে বেরিয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লরেঞ্জো ইনসিনিয়ার অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করে ইতালি। ৪৪তম মিনিটে মাঝমাঠ থেকে বাঁ দিক দিয়ে উঠে একজনকে কাটিয়ে সামনে এগিয়ে প্রায় ২২ গজ দূর থেকে দৃষ্টিনন্দন এক শটে বল জালে পাঠান তিনি।

পরের মুহূর্তেই পেনাল্টি পায় বেলজিয়াম। বলের দখল নিতে গিয়ে জেরেমি ডকুকে নিজেদের বক্সে ফেলে দেন ইতালির রাইট ব্যাক জোভানি ডি লরেঞ্জো। ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল ব্যবধান কমান লুকাকু।

দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন লুকাকু। ডকুর বাড়ানো বলে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি।

বাকি সময় নিজেদের লিড ধরে রাখায় মনোযোগ দেয় বোনুচ্চি-কিয়েল্লিনিরা। বেলজিয়ামও তাদের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি।আবারও খালি হাতে বিদায় বেলজিয়ামের সোনালী প্রজন্মদের।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড